আমাদের আশে পাশে অনেক হতদরিদ্র মানুষ রোজা ভাঙ্গেন অপর্যাপ্ত এবং অপুস্টিকর খাবার দিয়ে। ফলে, তারা নানা শারীরিক সমস্যায় ভোগেন।
সিজেডএম সবসময় এসকল বঞ্চিত মানুষদের পাশে থাকার চেষ্টা করে থাকে। সিজেডএম প্রতি বছরের মতো এবারো দেশের বিভিন্ন অঞ্চলের প্রান্তিক মানুষদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করছে।
এছাড়াও, এবার সিজেডএম ঢাকায় ইফতারের সময়ে রাস্তায় আটকে থাকা ৫০০ মানুষকে প্রতিদিন ইফতার করাবে। লজিস্টিক খরচসহ প্রতি প্যাকেট ইফতারের দাম পড়বে ১৫০ টাকা করে। পুরো রোজার মাসে ১৫০০০ প্যাকেট ইফতার বিতরণ করা হবে। মোট সম্ভাব্য খরচ ২২ লক্ষ ৫০ হাজার টাকা।
ইফতার করানো খুবই সওয়াবের কাজ। রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
“যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে, সে রোজাদারের সমপরিমাণ সওয়াব লাভ করবে, অথচ রোজাদারের সওয়াব থেকে কোনো অংশই কমানো হবে না।” (জামি‘ আত-তিরমিযী, ৮০৭)
আসুন, যে কোন পরিমাণ অনুদান দিয়ে এই উত্তম কাজে শরিক হই।