নিয়মিত সদাকাহ, অবিরাম বারাকাহ
আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো সেই আমল, যা নিয়মিত করা হয়—যদিও তা পরিমাণে অল্প হয়। (সহীহ বুখারী ৬৪৬৪ ও মুসলিম )প্রতিদিন বা প্রতি মাসে সামর্থ্য অনুযায়ী নিয়মিত সদাকাহ—যদিও তা অল্প পরিমাণের হয়—একজন অসহায় মানুষের জীবনে বড় পরিবর্তন আনতে পারে। আপনার ছোট একটি অবদান হতে পারে ক্ষুধার্তের আহার, অসুস্থের চিকিৎসা, একজন শিক্ষার্থীর শিক্ষার সহায়তা কিংবা একটি পরিবারের বেঁচে থাকার অবলম্বন।
সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (CZM)-এর নিয়মিত সদাকাহ সাবস্ক্রিপশন আপনাকে সহজ ও নিরাপদ উপায়ে প্রতিদিন অথবা প্রতি মাসে স্বয়ংক্রিয়ভাবে সদাকাহ প্রদানের সুযোগ করে দেয়। আপনার অনুদান শরিয়াহ নির্দেশনা অনুযায়ী দেশের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের কল্যাণে ব্যয় করা হবে।
আপনার সদাকাহ যেসব খাতে ব্যয় হবে
কেন নিয়মিত সদাকাহ করবেন?
- আল্লাহর নিকট নিয়মিত আমলের মর্যাদা অধিক।
- অল্প অল্প করে দান করা সহজ, কিন্তু এর প্রভাব দীর্ঘমেয়াদি।
- স্বয়ংক্রিয় ব্যবস্থার কারণে দান করতে ভুলে যাওয়ার আশঙ্কা থাকে না।
- আপনার নিয়মিত অবদান CZM-এর মানবিক কার্যক্রমকে টেকসই ও কার্যকর রাখতে সহায়তা করে।
আপনার নিয়মিত সদাকাহ হতে পারে—
"তোমরা যা কিছু কল্যাণমূলক কাজে ব্যয় কর, নিশ্চয়ই আল্লাহ তা সম্যক অবগত।"